শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

গাজীপুরে বিএনপির শীতবস্ত্র বিতরণ: ঐক্যের বার্তা দিলেন হাসান উদ্দিন সরকার

স্টাফ রিপোর্টার, গাজীপুর:   শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গাজীপুর মহানগরের গাছা থানাধীন মালেকের বাড়ি এলাকায় সোমবার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বিএনপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি হাজী আব্দুস সামাদ।

এ সময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রাজু, বাসন থানা বিএনপির সাবেক সভাপতি বসির আহমেদ বাচ্চু, গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খানসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে হাসান উদ্দিন সরকার বলেন, “সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদ আবার চেপে বসবে। শেখ হাসিনা রাজনীতি করতে আসেননি, এসেছেন পিতার হত্যার বিচার করতে। কিন্তু প্রতিশোধের রাজনীতিতে দেশকে লুটপাটের দিকে ঠেলে দিয়েছেন।”

তিনি আরো বলেন, “একটি রাজনৈতিক পরিবার পুরোপুরি দুর্নীতিগ্রস্ত হতে পারে—এমন নজির বিশ্ব ইতিহাসে বিরল। আগামীতে আওয়ামী লীগ যাতে মাঠে নামতে না পারে, সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।”

বক্তারা বিএনপির ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, শীতবস্ত্র বিতরণের মতো মানবিক কার্যক্রমের মাধ্যমে দল আরও শক্তিশালী ও জনবান্ধব হয়ে উঠবে।

অনলাইন আপডেট

আর্কাইভ